কোন সে আশায় বুক বেঁধেছ ভাসবে এ নদীর বুকে, জল খানি তার শুকিয়ে যাবে আসবে মাঘের শীতে। ধীরে ধীরে শুকিয়ে যাবে জলে ভরা এ বুক, বাষ্প হয়ে উড়ে যাবে আছে যত বুকে সুখ। এখন না হয় জল ছিটিয়ে খেলবে জলের খেলা, শূন্য যখন হবে এ বুক- কি করবে সে বেলা? চলে যাও, তুমি চলে যাও নেমোনা নদীর বুকে, আঁতকে উঠবে কষ্ট দেখে খরায় চৌচির এ বুকে। নিজের জলই ধারণ করা কত যে অসহনীয় ভার, তোমার চোখের নোনা জলে কষ্ট দিওনা আর । এই যে লক্ষী, ঘরের মেয়ে ঘরে তুমি ফিরে যাও, আমার নিয়মে আমায় তুমি- বয়ে চলে যেতে দাও।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z
প্রথম দু’লাইন দেখে মনে হল বেশ একটা ছন্দ কবিতা হবে, কিন্তু তারপরে আর পাওয়া হল না কিছু, না মাত্রা, না তাল , না লয়। ছন্দের জন্য একট কাজ করতে হবে আসাদ ভাই। গল্প কবিতাায় স্বাগতম। চেষ্টা চালিয়ে যান। শুভকামনা আর আমার পাতায় আমন্ত্রণ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।